অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
ডিসেম্বর ৪, ২০২৫
১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
ডিসেম্বর ৪, ২০২৫
১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সৌপর্ণ মাছুম -
জাগলে তুমি আশ্বিনে ফুল

শ্বেতশুচিতায় বিরানভূমে শরৎপলির বুকে
জাগলে তুমি আশ্বিনে ফুল দীপ্ত হাসিমুখে।

তুমি এলে নীলাকাশে
অমল মেঘের ভেলায় ভেসে
শরৎরানির কোলে এসে থামালে রথ ঝুঁকে।

চোখ জুড়ানো, মন ভুলানো শুভ্র পেঁজা তুলো
কোন পুলকে বাঁধনহারা দোলে আপনভুলো

ধবধবে কাশ-কুসুম কায়া
কোমল পালক  স্নিগ্ধ-মায়া
তুমি নীরদ বিম্বছায়া স্বপ্নময়ী চোখে।

 

Read Previous

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন : ৭ম সংখ্যা (মার্চ-২০২৫ : বিশেষ ঈদ সংখ্যা)

Read Next

রোকে ডালটন-এর দুটি কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *