অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ৩, ২০২৬
২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এপ্রিল ৩, ২০২৬
২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পথিক শহিদুল -
কবি

তুমি দাঁড়িয়ে আছ আলো আর ছায়ার সংযোগে
প্যান্ডেলের চতুর্ভুজে লুকিয়ে আছে এক অনন্ত প্রতীক্ষা
তোমার চোখের গাঢ় দীপ্তি কোনো শব্দহীন কবিতার মতো
স্পষ্ট এবং গভীর।

তুমি কে? মানুষের হৃদয়ের এক শব্দস্রষ্টা
                  যার প্রতিটি শব্দ চিহ্ন রেখে যায় অদেখা কোনো পথে
তুমি স্থির অথচ চলমান তোমার কবিতা যেন
জোয়ারের ঢেউয়ে ভাসা এক নীরব ধ্বনি।

তোমার অপেক্ষা যেন সময়ের বাইরের এক গল্প
যেখানে শব্দেরা ধীরে ধীরে জন্ম নেয় আর মুছে যায়
অস্তিত্বহীনতায় তুমি অব্যয় তুমি শাশ্বত
একটি নদীর মতো যা প্রবাহিত হয় নিজস্ব স্রোতে
তোমার ভিতরে লুকিয়ে আছে সমস্ত মানুষের গভীরতম আর্তনাদ।

 

Read Previous

নূতন প্রেমে ভোর

Read Next

জেগে থাকো পূর্ণিমা : সমাজ বাস্তবতার আখ্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *