অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জুন ১৬, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
জুন ১৬, ২০২৬
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরিয়ার সোহেল -
বৈশাখ

বৈশাখ
শাহরিয়ার সোহেল

তরতাজা খররৌদ্র আর প্রচণ্ড দাবদাহ নিয়ে
বুক ফুলিয়ে বেলুনের মতো তুমি আসো
অশ্বারোহী বেগবান বিবিক্ত বৈশাখ
বৃক্ষের পত্র ওড়ে, ছায়া ওড়ে, স্বপ্ন ওড়ে
তৃষ্ণার্ত মাদকতা দোল খায় ঋতু চক্রে
সরস ফলের বিছানায় হামাগুড়ি দেয়
শিশু-বৃদ্ধ সবাই
কেউ পায়- কেউ দ্যাখে
মনের তৃষ্ণা দাউ-দাউ বাড়ে আগ্নেয়গিরির তুফান
আসে সদম্ভে নৃত্যরত কালবৈশাখী
চেঙ্গিসের মতো ভূমিকম্প জাগিয়ে চতুর্দিক
সন্ত্রস্ত, দিশাহারা, কম্পমান চোখ
বিদ্রোহী নজরুলের মতো ঝাকড়া চুলে
তুফান তুলে, হৃদয়ে জাগিয়ে কম্পন
ভেজা চোখের আশায়
সকলকে জাগ্রত করো সরবে উচ্চকিত…

কবি পরিচিতি
শাহরিয়ার সোহেল
সম্পাদক # পথিক
যশোর।

Read Previous

ময়নাকাটা নদী

Read Next

ভুল স্বপ্ন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *