অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

আসমা চৌধুরী -
আমি অথবা আমরা

নিচু হতে হতে আর উচুঁ করতে পারি না পৃথিবীর মুখ
সে আজ অন্ধ হয়েছে, ডিমের কুসুম ভাঙা কষ

নৃতত্ত্ব পড়ে এখন যে কেউ মানুষের মতো থাকে
মেঘ থেকে জামা তৈরি করে নদী যায় পথের বাড়ি
একদিন তাদের খাঁচায় মাংস ছুঁড়ে দেবে সময়

কে আর খাঁচা খুলবে!

সকাল হলেই পাখি ডাকে
এখন অন্ধকার, কেউ ডাকে না
চুলের মতো ঢেকে থাকে জীবনের ফাঁদ।

সবাই অন্ধ হলে জ্যোস্নাও ম্লান ছবি আঁকে

কখনো দেখতেই পাইনি পেছনে আলো ফেলে
কাঁদে কিনা জোনাকি মেয়ে
রাত্রির কালো শাড়ি ঝুলে থাকে
ঝিঁ ঝিঁ মেয়েরা দুপুরের রোদে পুড়ে কেঁদে যায়
কার জন্যে?

 

Read Previous

লাশকাটা ঘরে

Read Next

অন্য রূপ

One Comment

  • অসাধারণ, মুগ্ধ হলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *