অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

চিত্তরঞ্জন সাহা চিতু -
ফিলিস্তিন জ্বলছে এখন

ফিলিস্তিন জ্বলছে এখন

রক্ত ঝরে রোজ,

বিশ্ব মোড়ল চুপ করে রয়

কেউ রাখে না খোঁজ।

শত শত চলছে গুলি

কেমন করে আমরা ভুলি

প্রতিবাদের নেই তো ভাষা

মরছে শিশু নারী,

ইসরাইলি ইচ্ছেমতো

করছে বাড়াবাড়ি।

জবাব এবার দিতেই হবে

রক্তশপথ নিতেই হবে

মানুষ মারার যুদ্ধ  তো নয়

শান্তি এবার চাই,

যুদ্ধবাজি মোড়লগুলোর

ওদের মরণ চাই।

বড় বাজার, চুয়াডাঙ্গা

 

Read Previous

ঘরবাড়ি ঘুমকথা

Read Next

তিনটি অণুগল্প – অগোছাল স্বপ্ন, নারীর টানে ও উঠতি সংসার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *