অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
September 6, 2026
September 6, 2026

অনন্ত পৃথ্বীরাজ-এর গুচ্ছ কবিতা

অনন্ত পৃথ্বীরাজ-এর গুচ্ছ কবিতা

শীতের বার্তা প্রেরণ

শারদপ্রতিমার প্রস্থানে
আগমনী বার্তা জানায়
দূরাগত হিমকাল;
দুর্বা ঘাসের ’পর
কুয়াশা মেয়েরা
সাদা কাফন পড়ে উঁকি দেয়
ভোরের জানালায়।

চারদিকে অন্ধকার
 
নিস্তব্ধ অন্ধকারে আলোর পাখিরা খেলা করে
অথচ দিনের বেলা রোদতপ্ত নক্ষত্রের নিচে
কত শিক্ষিতের চোখে আলো নেই;
তারা সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায় চেনে না।

নবান্ন

হেমন্তের গানে বর্ষার কুজ্ঝটিকা নামে,
দুর্বার কপোলে শিশির নয়,
চুমো খায় কলাবতী মেঘ।
আমন ধানের শীষে সোনার আস্তরণ
চাষিরা মুঠিমুঠি সোনা ঘরে তোলে।
তারপর ছেলেবুড়ো মেতে উঠবে উৎসবে।

প্রেম

প্রেম তো জীবনের জন্য
প্রেমের জন্য জীবন নয়;
সুন্দর জীবন বিনির্মণে
বারবার প্রেমে পড়া যায়।

আমরা যদি না জাগি মা

জাগতে বলে ঘুমিয়ে দিও
ঘুমের মধ্য উড়ি—
স্বপ্নপুরি খুলে দিও
বেড়াই পাতাল পুরি।

ঘুম ঘুম ডেকো না মা
খোয়াব ভরা চোখে
পৃথিবীটা ঘুরে আসি
ডাকছে বিশ্ব লোকে।

Read Previous

আবু আফজাল সালেহ-এর গুচ্ছ কবিতা

Read Next

অচেনা মুখ

One Comment

  • ভালোলেগেছে কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *