অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
October 15, 2026
October 15, 2026

দীপক বসু -
আজ আর নেই

আজ আর নেই গাঁয়ে
সেই ছেলেবেলা
ধুলো মেখে গড়াগড়ি
কানামাছি খেলা।
দল বেঁধে বিল পাড়ে
নৌকাতে চড়া
দোয়াতের কালি মেখে
পাঠশালে পড়া।
নেই কোনো বাঁশবনে
বুজকাটা ফল
পদ্মের ফুলে ভরা
দিঘি কালো জল।
মাঝি নেই নদী নেই
নেই খেয়াঘাট
রাখালের দেখা নেই
বটতলা হাট।
চরে না তো গরু মাঠে
ওড়ে না তো ঘুড়ি
লাঠি ভরে চলে না তো
কোনো কুঁজো বুড়ি।
খেরো ঘর বাঁশ খুঁটি
উঠানের মাচা
লাউ ঝুলে পড়ে না তো
তকতকে কাঁচা।
রস নেই পিঠা নেই
নেই ঢেঁকি ভানা
সারা রাত কই ডাকে
পাখি দিনকানা।
সময়ের সাথে সাথে
হারালো যে সব
মনে যেন বাজে আজ
তারই কলরব।

Read Previous

ঈর্ষা

Read Next

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন, ৬ষ্ঠ সংখ্যা (জুন-২০২৪)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *