অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
October 15, 2026
October 15, 2026

তাছাদ্দুক হোসেন -
মনপাখি

তাছাদ্দুক হোসেন

নূপুর পায়ে গলায় সোনার
গয়না পরে নাচ করে
ময়না পাখি, এই কথাটা
হিংসুটে কান পাঁচ করে।

শাড়ি খুলে যায় রে শুধু
ছোট্ট হাতে ভাঁজ করে
কইতে গেলে গালকে ফুলায়
তার নাকি খুব লাজ করে।

পড়শিরা সব আসল ছুটে
দেখবে বলে বনপাখি
কোথায় পাখি? এ আমাদের
টুকটুকি, লাল মনপাখি।

বাউন্ডারি রোড, ময়মনসিংহ থেকে

thmzs1963@gmail.com

 

Read Previous

বোধনের আগেই নিরঞ্জন

Read Next

হিন্দি চলচ্চিত্র ও অবিবাহিতা মায়েদের মাতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *