অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
ফেব্রুয়ারি ১, ২০২৬
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ফেব্রুয়ারি ১, ২০২৬
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বলাই দাস -
বলাই দাস – যুগল কবিতা

বাকি রইল কিছু কথা 

এখনো বাকি আছে কিছু কথা, শোনা  হয়নি—
আনতাবরি এবড়ো খেবড়ো  সময়ের বাঁকাপথ—
পথের কিন্তু শেষ নেই!
যতই চলি হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ি
সেই— দুর্ভাগ্যের গায়।

দরিদ্র সীমার নীচে নেমে এসেছে চাঁদ
নিঃশব্দে অশ্রুফেলে বিরহী মেঘ
রাত পাখির ডাক না অশরীরী আত্মা!
বোবা কাগজে মুখ গুঁজে অন্ধকার
ঝিরিঝিরি বৃষ্টি বুনোপাখির শূন্য বাসা।

আধ্যাত্মিক চেতনায় মগ্ন প্রাগৈতিহাসিক
হৃদয়, পিরামিডের মধ্যে ফারাওদের
ভেজা তনুমন, শুদ্ধিকরণ প্রক্রিয়ায়
সৌখিনতার অন্ধকারে ভাসে
আড়িখালে ভালোবাসার লাশ!

ঝরা-খালবিল লাইট পোস্টে ফিঙে বাজপাখির ক্ষমতা দখলের লড়াই।
ভেজা কয়েৎবেল গাছে কাঠঠোকরার বৃথা আস্ফালন, এখনো বাকি আছে কিছু কথা, শোনা হয়নি!

ট্রেন চলে যায় গন্তব্যে পড়ে থাকে শূন্য স্টেশন প্লাটফর্ম  নির্জনে!
কেউ কেউ বলে, আঙুল তুলে ওই চলে যায় চরিত্রহীন, ঘৃণাকে আড়াল করে…

 

সেখানে সব যাচ্ছেতাই

বহু কষ্ট করে গোপনে রেখেছি লজ্জা ঘৃণা ভয়—
দুমড়ানো মোচড়ানো নষ্ট কাগজের মতো মনে হয় বিশ্বব্রহ্মাণ্ডকে—

দিন চলে যায় নিষ্প্রভ কুয়াশার চাদর গায়, নিঃশব্দ আঁধার অশ্বত্থের গোড়ায়
ডালে ডালে কুহু ডাক, নেই কাকের শত্রুতা।

বটফল খেতে ব্যাস্ত শালিক চড়াই
ওখানে সব কীরকম যাচ্ছেতাই হৃদয়
রাতের খোলস ভেঙে চুরমার নিখুঁত অভিনয়।

বিবর্ণতার আরেক রূপ বৃষ্টির আঁচলে
যন্ত্রণার আড়ালে পোড়া রোদ্দুর সব যাচ্ছেতাই; ঝাড়ুদারের মতো মাথা নাড়ে গনতন্ত্র!

দুঃখকে প্রয়োগ করতে বদ্ধপরিকর হিজিবিজি জ্বলছে পৃথিবীর বুক
বারবারই অপরাধীরা হয়ে ওঠে জাজ্জ্বল্যমান।

 

Read Previous

সম্পাদকীয়, শিল্প-সাহিত্যের অন্তর্জাল অনুপ্রাণন ৬ষ্ঠ সংখ্যা

Read Next

আবু আফজাল সালেহ – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *