অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
October 15, 2026
October 15, 2026

রুদ্র সাহাদাৎ -
রুদ্র সাহাদাৎ-এর যুগল কবিতা

বারে বারে হারাই পথ
আমাদের শ্রী মুখগুলি
কখনো কখনো বর্ণহীন ভাষাহীন
কখনো কখনো নিজেই নিজেকে চিনতে পারি না
আমরা নিজকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে
হয়ে পড়ি অগোছালো
নিজেকে জানতে পারি না নিজের মতোন কোনোদিন
আমাদের শ্রী মুখগুলি কখনো কখনো দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত
আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে
হয়ে পড়ি অচেনা পথিক
বারে বারে হারাই পথ, পথের মাঝে
অচেনা নগরায়ন
নিঃস্ব সহস্র চোখ, বোবামুখ।

জীবন
প্রিয়মুখ আছে যতো যেনো অচেনা অচেনা
চেনা জানা সব রঙিন মুখোশে, গল্প আড্ডায়
মার্কেট
রাস্তা
পার্ক
রেস্তোরাঁ
অফিস
বাড়ি
বিয়ে বাড়ি
মাঝে মাঝে মনে হয়, আছি কই?
জীবিত না মৃত!
আমি তো তিনশ বছর পর কবর থেইক্ক্যা উঠে আসি নাই
তবুও ক্যানো যে সব অচেনা অচেনা লাগে, সব মানুষই
হয়তো কোনোদিন কেউ বুঝে উঠতে পারবে না আর
শুধু খোলা আকাশটাই রয়ে যায় আগের মতোন
নিঃস্বার্থ একাকী ঠাঁই দাঁড়িয়ে
কিছু কিছু পর্দাথ উড়ে যায় অদৃশ্য হাওয়ায়
প্রিয়মুখ আছে যতো যেনো অচেনা অচেনা
চেনা জানা সব রঙিন মুখোশে,গল্প, আড্ডায়

রুদ্র সাহাদাৎ
মহেশখালী ,কক্সবাজার,চট্টগ্রাম
Rudrashahadat66@gmail.com

Read Previous

রোখশানা রফিকের দুটি কবিতা

Read Next

রাহমান ওয়াহিদ-এর যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *