অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
মার্চ ২৫, ২০২৬
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
মার্চ ২৫, ২০২৬
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শফিক হাসান -
অনুপ্রাণন সাম্প্রতিকের গল্প ও গল্পকার (৪র্থ পর্ব) মোড়ক উন্মোচন

অনুপ্রাণন সাম্প্রতিকের গল্প ও গল্পকার (৪র্থ পর্ব) মোড়ক উন্মোচন

শফিক হাসান

অনুপ্রাণন সাম্প্রতিকের গল্প ও গল্পকার সংখ্যার (৪র্থ পর্ব) মোড়ক উন্মোচন হয়েছে গত ১২ মার্চ রোববার বিকেলে, অমর একুশে বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (সংযুক্ত ছবিতে বাম দিক থেকে) কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শফিক হাসান, কবি খাতুনে জান্নাত, কথাসাহিত্যিক মোজাম্মেল হক নিয়োগী, কথাসাহিত্যিক তানজিনা হোসেন, গল্পকার ফজলুল কবিরী, গল্পকার শেখ নাজমুল হাছান, কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহার, গল্পকার ইশরাত তানিয়া, গল্পকার সোলায়মান সুমন, গল্পকার নূরুননবী শান্ত, কথাসাহিত্যিক মনি হায়দার, গল্পকার গোলাম শফিক, অনুপ্রাণন সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ, গল্পকার নূরুদ্দিন জাহাঙ্গীর, কবি ও  গল্পকার প্রত্যয় জসীম, গল্পকার সোহেল মাহরুফ, গল্পকার হাসান মাহবুব, গল্পকার শাহজামান শুভ, প্রাবন্ধিক আবু সাঈদ তুলু, গল্পকার বাসার তাসাউফ ও কবি সদ্য সমুজ্বল। 

ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপস্থিত থাকা সংশ্লিষ্ট বারোজন গল্পকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক নাসিমা আনিস, গল্পকার ম্যারিনা নাসরীন, গল্পকার স্বকৃত নোমান, গল্পকার পিওনা আফরোজ, শিশুসাহিত্যিক বেণীমাধব সরকার, গল্পকার নভেরা হোসেন, প্রাবন্ধিক শিহাব শহীদুল, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক স্বপঞ্জয় চৌধুরী, কবি শাহেদ কায়েস, কবি হিরণ্য হারুন প্রমুখ।

এসময় বক্তারা অনুপ্রাণনের এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। সাহিত্য-সংস্কৃতি বিনির্মাণের ধারায় অনুপ্রাণন অনন্য উদাহরণ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তারা। অনুপ্রাণন সম্পাদক আবু এম ইউসুফ অনুপ্রাণনের বিষয়ভিত্তিক এই আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

পত্রিকাটি সংগ্রহ করা যাবে চলমান অমর একুশে বইমেলায় লিটলম্যাগ চত্বরে অনুপ্রাণনের ১৫ নম্বর স্টল থেকে।

 

 

সংযুক্তি : ২টি ছবি

১. অনুপ্রাণনের মোড়ক উন্মোচন করছেন আমন্ত্রিত অতিথিরা

২. অনুপ্রাণন সাম্প্রতিকের গল্প ও গল্পকার সংখ্যার (৪র্থ পর্ব) প্রচ্ছদ

Read Previous

সম্মাননা পেলেন কবি ও লেখক তানভীর আহমেদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *