অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

আকিব শিকদার -
আঘাত

অবহেলা নিয়ে বাঁচার চেয়ে মৃত্যু ভালো, করুণা চাই না

তীব্র আঘাত দাও

আলো দিতে না পারো যদি অন্ধকারেই ঠেলে দাও

গায়ে আগুন ধরাতে পারো, মিথ্যা ছায়া আমি চাই না।

যেটুকু আঘাতে পাথরে ফুটে ফুলকি, সেটুকু আঘাত যদি পাই

আগুনের যন্ত্রণা ভুলে যাব আলো-প্রাপ্তি আনন্দে

পতঙ্গের পাখা পুড়ে যায় বকুলের আঁচে, কামিনীর গন্ধে

তাই সে পারে না উড়ে যেতে অন্য কোথাও।

পিঁপড়ের পরিবার ভেঙে গেলে পড়ে রয় গুড়িমাটি রন্ধ্রে

সে মাটি দেখার সাধ পিঁপড়ের নাই

ছলনা ভুলতে চাই—

তীব্র আঘাত দাও, করুণা আমি তো চাই না।

 

Read Previous

রূপান্তরের গল্পগাথায় কঠিন বাস্তবের আবরণে অতলান্ত বিষাদ

Read Next

রুদ্র সুশান্ত – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *