
ভুল স্বপ্ন
সৈকত রায়হান
স্বপ্ন মানে ভুল
ফুটে থাকে ফুল
ওই দূরাকাশে !
কত প্রিয় গান
রোজ অভিমান
ভুল ভুল আশে !
রোজ কত চিঠি
মন জুড়ে রাখি
যদি সে আসে ?
আরো কত ভুল
দিনে রাতে হায়
আশায় আশায় …
মনাকাশে ঝড়
কেন যে কাঁদায়
সব ভেসে যায় !
তবু যামিনী জাগে
দিবসের প্রণয়
একা পথ হারায়!
কবি পরিচিতি :
সৈকত রায়হান
সম্পাদক, শব্দবাহন
ঢাক ঢোল মিডিয়া
একাডেমী , ফেনী
