অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

ইমরুল হাসান  -
অচেনা মুখ

অচেনা মুখ
ইমরুল হাসান

গতকাল নিশুতির নির্জনতায়
ঘুম থেকে হঠাৎ জেগে গেলাম
ঘাড় অঞ্চলে কার যেন
তপ্ত নিশ্বাসের ওমের ছোয়ায়;
জেগে দেখি—আমার ঘরভরা
কৃষ্ণপক্ষের নিশুতি।
গভীর ঘুমে ডুবে আছে
প্রিয় এই বিশ্বচরাচর,
শুধু ঝিঁঝি মেয়েরা বাদে।
আমি চুপি চুপি খিড়কির পথ ধরে
গিয়ে থামলাম হৃদয়ের দ্বারে;
চারপাশ খেয়াল করে
অতি সন্তর্পনে খুলে ফেললাম
হৃদয়ের দ্বার।
দ্বার খুলে আমি রীতিমতো আতকে উঠলাম-
শরীরটা কাঁপছে—যেন ভূমিকম্পের পৃথিবী,
আর ঘামছিলাম আষাঢ়ে ঢলের মতো।
দ্বার খুলে দেখি—আমি নেই,
সেখানে তাকিয়ে আছে—অচেনা এক মুখ,
রুপ যার অতি কুৎসিত,
যার চেহারাটাকে রাঙিয়ে আছে উপহাসের হাসি।

Read Previous

অনন্ত পৃথ্বীরাজ-এর গুচ্ছ কবিতা

Read Next

যে ঘোড়া ছুটছে তাকে থামাও

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *