অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
October 15, 2026
October 15, 2026

মামুন চাকলাদার -
শামুকী সন্ধ্যায়

শামুকী সন্ধ্যায়
মামুন চাকলাদার

সমুদ্রান্তে বসেছে যে পাখি, তাকে আমি চিনি—
মায়াতরঙ্গ ডিঙিয়ে সে গিয়েছে ওপারে,
পান করেছে মেঘ-রোদ-সুধা।
তার দুচোখে আজ বিস্ময় রক্তকথা,
এক অনন্ত দিগন্তজয়-স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে।
আর আমি—আজন্ম ক্লান্ত এক নগরের মতো—
মরা চৈত্রের শামুকী সন্ধ্যায়
পিঠ ঠেকে বসে থাকি সমুদ্রের নক্ষত্রধাঁধায় নির্বাসিত নদীতীরে!

 

Read Previous

যে ঘোড়া ছুটছে তাকে থামাও

Read Next

সময়ের আলখাল্লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *