অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

প্রাণজি বসাক -
শ্যাম

বিকেলবেলার গড়ান দৃশ্যে কেউ কেউ শ্যাম হয়ে ওঠে

হাত অজস্র হাত-হাতছানি দু’আঙুলে পোড়া সিগারেট

জানালার লোহার পাতে প্রিন্টেড শাড়ির ছেঁড়া পরদা

তবুও যথাসাধ্য রোদ আর দৃশ্যকে ভাগে ভাগ করেছে

ভাঙচুর হতে হতে একদিন তামাটে দেহখান ভেঙেছে

বালুচর দূরে রেখে নদীও শীতের কুয়াশায় সরে গেছে

কঞ্চি ভেঙে দাগ কেটে কেটে বালিতে লিখেছিল প্রেম

স্রোতহীন শীর্ণ নদীর মতো কথারা জমে ওঠে বসন্তের

কেউ কেউ শ্যাম কেউ কেউ মানুষের মুখ চেয়ে দেখে

সন্ধ্যা আকাশে তারা ফোটে কীর্তনগান গায় মানুষেরা

New Delhi-110045, India

 

Read Previous

বোধনের আগেই নিরঞ্জন

Read Next

হিন্দি চলচ্চিত্র ও অবিবাহিতা মায়েদের মাতৃত্ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *