অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ৩০, ২০২৬
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এপ্রিল ৩০, ২০২৬
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুজাউদ্দৌলা -
ঈর্ষা

তেরছা টর্চমারার মতো আলো দিচ্ছে সকালের সূর্য

সুন্দর ফুলের সারি গর্বোদ্ধত উদাসীনতায়

অথবা ব‍্যস্ততায় মাড়িয়ে  যাচ্ছে সুন্দরী মহিলা

চোখ ঢেকে যাচ্ছে আমার মুগ্ধতার মলাটে

সৌন্দর্যের অতল থেকে জেগে ওঠে ঈর্ষা

মহিলা ছুটেছে কোন ভাগ‍্যবান পুরুষের কাছে

পিষ্ট ফুলের মতো হয়ে যায় আমার হৃদয়

মনে মনে বলি উচিত নয় ফুলের প্রতি এই ব‍্যবহার

ভাবি সম্পর্কটাও কি সমাজসম্মত কিনা কে জানে

কষ্ট হয় যেন আমারই প্রেমিকা চলেছে অন‍্যের উঠানে

সুজাউদ্দৌলা

প্রভাষক (বাংলা), কেশরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।

 

Read Previous

নিঃশব্দ আহমেদ – গুচ্ছকবিতা

Read Next

অণুগল্পগুচ্ছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *