অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
October 15, 2026
October 15, 2026

জহুরুল ইসলাম -
ছাদবাগানের হলদে পাখি

বসে আছে হলদে পাখি-ছাদের উপর,

কালো মাথায় ঘোমটা টেনে লাজুক মুখে।

রোজ-ই দেখি,

বিকেল বেলার ছাদ বাগানের পাতার ফাঁকে।

ফুলের মতো ফুলের পাশে,

চুলের খোপায় রেণু মাখে।

ঠোঁটের মাথায় রোদের ঝিলিক,

জলের বুকের ঢেউয়ের মতো নড়াচড়া—

কোন পথিকের বুকের ভিতর বজ্র হানে!

তা কে জানে।

মাঝে মাঝেই,

পাখি দেখি— গান ভুলে সে চেয়ে থাকে আকাশপানে।

হয়তো এখন হলদে পাখি উড়ে যাবে নীড়ের টানে।

 

Read Previous

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন – ৫ম সংখ্যা

Read Next

মেঘ পাহাড়ের ডাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *