অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তন্ময় ভট্টাচার্য -
দুর্যোগ

চাইলো এবং যেতে দিলে
এমন ঝড়ের মধ্যে, ভুলভ্রান্তি ছড়ানো শহরে
আটকে রাখার ইচ্ছে তোমাকে কাহিল করলো না

বদলে, সরিয়ে নিলে গাছ

ডিঙিয়ে যাওয়ায় যদি হঠাৎ আঁচড় লাগে
এই চিন্তা ছাড়া কোনো জ্বালাভাব শেখোনি

ঝড়ও কি পেরেছে সত্যি মুকুট দুমড়ে দিতে ওর
কেনো না, বাড়ির পথও দূর…

আজ রাত্রি ভালো নয়, মেঘ জড়ো মোড়ের মাথায়
ওদিকে একলা যেতে ভয় করে, পৌঁছে দিয়ে যাও

বলে উঠতে পারছে না

এবার সন্দেহাবশে অতিরিক্ত শোনোনি কোথাও?

Read Previous

বন্ধু আমার

Read Next

অবক্ষয়ের মাতাল মৌসুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *