অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধার্থ অভিজিৎ
(উৎসর্গ: কবিবন্ধু সদানন্দ মণ্ডল) -

পরিযায়ী

সম্মোহিত শাব্দিক আভা বিকশিত হওয়ার আগে
শৈশবে মরে গেলো বেরসিক কামদীপ্ত ইন্দ্র।
উন্নাসিক আর্যপুত্রগণ, উদ্বাহু হও—
মাকড়সার রাশ টেনে উন্মোচিত হয়ে যাক
হস্তিনাপুরের প্রত্নপথ।
ভাড়াতে প্রেমে জলাঞ্জলি দেওয়া গেলো বালুঘড়ি—
প্রতিবেশী নাগরের ডাগর যৌবন
বনবন করে ঘোরে বাদলের সুষম হাওয়ায়।

বৈকালিক শীত-ভ্রমণ শেষে
মৌন ভিক্ষুর মতো মুখ গুঁজে হেঁটে গেছে পথ।
পতপত মনোরাজ্যে বৈজয়ন্তী নাচে;
সম্রাজ্ঞী ভিনদেশী মেঘ!

Read Previous

ডুব

Read Next

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন, সূচনা সংখ্যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *