অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
November 29, 2026
November 29, 2026

তাপস চক্রবর্তী -
বিনোদিনী

বাড়িতে অন্ধকার আলো নেই কোথাও

নদীর তটে জাগে নরম মাটির সংসার

গাঙচড়ুইয়ের দাপাদাপি।

 

হ্যাজাকের আলোয় যাত্রাপালা

মনে পড়ে রাঙাবাবু

কেরোসিনের কুপি আর বাজেয়াপ্ত আমার সংসার।

 

মগ্নতার বর্ষায় প্লেটো নেমে আসবে— এসেছে

গীরিশ ঘোষের জলসায়।

সংলাপে— আলাপে ঘর বাঁধে রাঙাবাবু আর বিনোদিনী।

 

ঈশ্বর সমেত উপস্থিত বাঈজীর লবঙ্গলতা

বান্দার দুয়ারে…

কিছু কথা জেগে ওঠে বীভৎস শিৎকারে।

 

Read Previous

রূপান্তরের গল্পগাথায় কঠিন বাস্তবের আবরণে অতলান্ত বিষাদ

Read Next

রুদ্র সুশান্ত – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *