অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জুন ২৩, ২০২৬
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
জুন ২৩, ২০২৬
৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অলোক মিত্র -
মেঘবতী চাঁদ

পা গুনে গুনে এগিয়ে যাচ্ছি ক্রমশ

নিমগ্ন শূন্যতার মৃত্যুর কোঠরে…

শীতদাহ রাত

দাহপোড়া উষ্ণতায়,

ঊষসীর ভেজা দুটি চোখ…

কামনার সমুদ্রে গন্ধহীন,

জোৎস্নার তীব্র চাষাবাদ।

কুয়াশার শিশিরে

ফুটে আছে যে চুম্বন,

তার সুতীব্র ঘ্রাণে বুনোপ্রেম

খোলস পাল্টায় সরীসৃপের পায়ে।

এই শেষ গোধূলির

বাঁধভাঙা সন্ধ্যায়,

কেউ রাধা হলে

আমি তবে কৃষ্ণবিহগ।

আমাদের দিকে না হয়

এক ছটাক আলো,

বিছিয়ে দিও সারা রাত।

হে মেঘবতী চাঁদ,

হে পরমেশ্বর..!

পিরোজপুর থেকে

 

Read Previous

সম্পাদকীয়, শিল্প-সাহিত্যের অন্তর্জাল অনুপ্রাণন ৬ষ্ঠ সংখ্যা

Read Next

আবু আফজাল সালেহ – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *