অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল হায়াত -
যুদ্ধ

বেশ তো জমে উঠেছে কথা ও তিরের খেলা

দু’দল তিরন্দাজ এ ওর ছায়ায় ছুড়ছে সুনীল তির,

এমন মরদ ওরা পালোয়ান বীর

সঙ্গিনে রঙিন করে পাখিদের মেলা।

সদৃশ-শিকারি ওরা মনের আগুনে

হরিণ নিশানা করে অরিদের বনে,

বিষাদে ভরিয়ে তোলে পাতাদের ঘর

অলখে রচনা করে নিজের কবর।

 

Read Previous

রূপান্তরের গল্পগাথায় কঠিন বাস্তবের আবরণে অতলান্ত বিষাদ

Read Next

রুদ্র সুশান্ত – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *