অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
জুন ২২, ২০২৬
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
জুন ২২, ২০২৬
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কায়সার আলম -
যে ঘোড়া ছুটছে তাকে থামাও

যে ঘোড়া ছুটছে তাকে থামাও
কায়সার আলম

১.
যে ঘোড়া যু‌দ্ধের ময়দা‌নে ছুট‌ছে তা‌কে তু‌মি
থাম‌তে ব‌লো। তার দ‌ড়ি টে‌নে ব‌লো-
যুদ্ধ শেষ। ফি‌রে চ‌লো আস্তাব‌লে।

২.
আকা‌শের পথ খু‌লে নেমে আসে যুদ্ধাংদেহী ঘোড়া
তার খু‌রে আঁকা হ‌চ্ছে কী নির্মম ছ‌বি-
ছ‌বির পা‌খি উড়ে যা‌চ্ছে বি‌ভিন্ন দে‌শে।

৩.
উড়ে যাওয়া পা‌খির দি‌কে বন্দুক ধ‌রে
তোমরা কোন পৃ‌থিবীর স্বপ্ন দে‌খো?
কোন পালঙ্কে সাজাও সুখপৃ‌থিবীর বাসর?

৪.
এক‌দিন আলো আসবে,
মানু‌ষের হৃদ‌য়ে ফুট‌বে রক্তলাল গোলাপ-
এক‌দিন সব পা‌খিই ফি‌রে পা‌বে হারা‌নো যৌবন।

৫.
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ ক‌রে তারা
শরী‌রের মাংস রৌ‌দ্রে শু‌কি‌য়ে রে‌খে দে‌বে
প্রজ‌ন্মের খাদ্য হি‌সে‌বে।

৬.
সব আলো ফি‌কে। সব সুঘ্রাণ ফি‌কে।
ফি‌কে সব আকা‌শের শুকতারা।
যু‌দ্ধের পৃ‌থিবী‌তে ফি‌কে সব শা‌ন্তির ক‌বিতা।

৭.
মা‌টি‌কে সবুজ হ‌তে দাও। বু‌কে তার রোপণ ক‌রো
রাইফে‌লের বু‌লেট। পৃ‌থিবীর সব বু‌লেট মা‌টি‌তে পুতে
গ‌ড়ে তো‌লো সবুজ-শ্যামল মাঠ।

৮.
এই জীবন কার? কার জন‌্য জীব‌নের আলো?
যু‌দ্ধের পৃ‌থিবী‌তে পা‌খির সংসার
মানুষ কি বাস‌বে না মানুষ‌কে ভা‌লো?

৯.
মানু‌ষের ধ্বংস হ‌লে পৃ‌থিবী‌তে জন্ম হ‌বে
ফ‌ণিমনসার বাগান।
সেই বাগা‌নে উড়‌বে পা‌খি, গাইবে বিহঙ্গপুরান।

১০.
সমু‌দ্রের জ‌লে মুখ দেখ‌ছে যে ঘোড়া
তার শরী‌রে র‌ক্তের দাগ। মানু‌ষের রক্ত ধু‌য়ে
সে ফি‌রে যা‌বে ‌নি‌জের আস্তাব‌লে।

১১.
চা‌রি‌দি‌কে যুদ্ধ। যু‌দ্ধের অস্ত্র হা‌তে
ঘোড়ার উপ‌রে চ‌ড়ে কে যায় ময়দা‌নে?
তার বা‌ড়ি কই, কোন গ্রহে মি‌ল‌বে তার না‌মের নিশানা?

১২.
চা‌রি‌দি‌কে বিধ্বস্ত নগরী। বু‌কের বাম দি‌কে সোনালি সৈকত।
ডান দি‌কে সু‌বিশাল সবুজ-শ্যামল মাঠ।
সমু‌দ্রের জ‌লে স্নান কর‌তে এসে‌ছে যুদ্ধজয়ী ঘোড়া।

১৩.
প্রতি‌টি পা‌খির দি‌কে তাকাও। ক্ষত-বিক্ষত বৃক্ষ‌কে করুণা ক‌রো।
মানুষ ও মান‌চি‌ত্রের কথা ভা‌বো এবং চিৎকার ক‌রে ব‌লো
যু‌দ্ধের শেষ ঘোড়া ছু‌টে গে‌ছে। এখনই যুদ্ধ শেষ।

লেখক পরিচিতি :

কায়সার আলম

জন্ম ১৫ মে ১৯৯০। পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মীরের বাড়ি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে এমবিএম সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানির হেড অফিসে কর্মরত। ব্যক্তিগত জীবনে বিবাহিত। সহধর্মিণী নাসরিন আক্তার সুখী একই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস। ‘প্রাঙ্গণ’ নামে একটি অরাজনৈতিক, নিরপেক্ষ ও তথ্যনির্ভর মাসিক পত্রিকা সম্পাদনা। এছাড়া বেশ কিছু সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের সাথে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে রয়েছে সম্পৃক্ততা।

প্রকাশিত কাব্য:

পৃথিবীর জন্য প্রার্থনা (সাহস পাবলিকেশন্স)

পুরস্কার ও সম্মাননা:

‘পৃথিবীর জন্য প্রার্থনা’ পাণ্ডুলিপির জন্য এসিআই লজিস্টিক লি. ‘স্বপ্ন’ স্পন্সরকৃত ও মারুফ রায়হান সম্পাদিত একুশের সংকলন প্রদত্ত কবি-অভিষেক-২০২৫ সম্মাননা।

মেইল ঠিকানা : kaisarbrur@gmail.com

Read Previous

অচেনা মুখ

Read Next

শামুকী সন্ধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *