অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
October 15, 2026
October 15, 2026

আকিব শিকদার -
নিনিতা ও ফেব্রুয়ারির একুশ

আমার মেয়ে নিনিতা, কতইবা তার বয়স হবে
কাণ্ড দেখে তাক লেগে যাই
যে কেউ অবাক চেয়ে রবে।

ফেব্রুয়ারির একুশ তারিখ— সেই যে সকাল বেলাতে
প্রভাতফেরির গানের সুরে
চায় গলাটা মেলাতে।

ড্রেসিংটেবিল সামনে রেখে— শহীদ মিনার মনে করে
নতমস্তক দাঁড়িয়ে থাকে
ফুল ছুড়ে দেয় শ্রদ্ধাভরে।

বুকভরা তার ভাষাপ্রীতি, সেই কথাটাই জানাতে
বর্ণমালার আদল একে
চায় দেয়ালে টানাতে।

তিনটে বছর হয়নি বয়স, কতইবা সে বোদ্ধা
ভাষাশহীদের স্মৃতির প্রতি
এত যে তার শ্রদ্ধা…!

 

Read Previous

নিঃশব্দ আহমেদ – গুচ্ছকবিতা

Read Next

অণুগল্পগুচ্ছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *